টিকটকের প্রতিদ্বন্দ্বী ট্রিলারে ভেরিফায়েড ট্রাম্প

১৭ আগষ্ট, ২০২০ ০৩:১০  
টিকটকের প্রদিদ্বন্দ্বী ট্রিলারে যুক্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ইতিমধ‌্যেই তার অ‌্যাকাউন্টে সাড়ে তিন হাজার ফলোয়ার যুক্ত হয়েছে। পরিচিতমূলক ভিডিও দেখা হয়েছে ৫ লাখ ৯০ হাজারের অধিকবার। খবর দ‌্য ভার্জ। ইতিধ্যেই অ‌্যাকাউন্টটি ভেরিফায়েড হয়েছে। নিজেকে প্রযুক্তি প্রফেশনাল হিসেবে পরিচয় দিয়েছেন ট্রাম্প। অন‌্য দুটি ভিডিওতে রাজনৈতিক প্রচারণা চালানো হয়েছে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সুযোগে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর অ‌্যাপগুলোর মধ‌্যে অন‌্যতম ট্রিলার। গত মাসে অ‌্যাপটি সাত লাখের অধিকবার ডাউনলোড হয়েছে। টিকটকের যাত্রা শুরুও দুই বছর আগে ২০১৫ সালে ট্রিলারের যাত্রা শুরু হয়। এটিকে টিকটকের বয়স্ক সংস্করণ হিসেবে অভিহিত করেছেন কোম্পানির অন‌্যতম মালিক রায়ান কাভানাফ। ডিবিটেক/বিএমটি